আশুলিয়ায় ওষুধ কিনতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশু
শিশুটির মা অসুস্থ থাকায় মেয়েকে পাশের দোকানে ওষুধে আনতে পাঠিয়েছিলেন।
ঢাকার আশুলিয়ায় দোকানে ওষুধ কিনতে যাওয়া ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় বুধবার দুপুরে ওষুধের দোকানের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিশুটির মা অসুস্থ থাকায় মেয়েকে পাশের দোকানে ওষুধে আনতে পাঠান। কিন্তু দীর্ঘ সময় পার হলেও না ফেরায় নিজেই দোকানের কাছে গিয়ে দেখেন মেয়ে কাঁদছে। তখন ঘটনা জেনে ওই নারী ৯৯৯ নম্বরে ফোন করলে আশুলিয়া থানা পুলিশ সেখানে যায়।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিশুটিকে ধর্ষণের অভিযোগে একটি মামলা হয়েছে। স্থানীয় জনগণের সহায়তায় ওষুধের দোকান মালিক সিয়ামকে গ্রেপ্তার করা হয়েছে।”
