২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে নানা-নানির কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

কবর জিয়ারতের পর ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2026, 09:34 PM

Updated : 26 Aug 2026, 03:10 PM

দিনাজপুরে নানা ইস্কান্দার মজুমদার ও নানি তৈয়রা মজুদারের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকা ফেরার আগে সোমবার সন্ধ্যায় দিনাজপুর উপ-শহরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যান প্রধানমন্ত্রী। সেখানে ফাতেহা পাঠের পর তিনি মোনাজাতে শরিক হন।

পরে খালা খুরশিদ জাহান হক ও খালাতো বোন মীমের কবরও জিয়ারত করেন তিনি।

এ সময় তার সঙ্গে সমাজকল্যাণমন্ত্রী এজেডএম জাহিদ হোসেন ও স্বজনরা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের পর ঢাকায় ফিরতে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী।