'উপদেষ্টা পরিষদ' গঠন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
আর্থিক স্বচ্ছতা সম্পর্কিত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে কমিটি।
নিজেদের সংগঠন পরিচালনায় ‘উপদেষ্টা পরিষদ’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
সোমবার রাতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপদেষ্টা পরিষদে জুলাই আন্দোলনের সামনের সারির নেতা, অভ্যুত্থানের পক্ষে অবস্থান নেওয়া শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিদের রাখা হবে।
আর্থিক স্বচ্ছতা সম্পর্কিত তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তও নিয়েছে সংগঠনটি। প্রথম কাউন্সিলের মাধ্যমে নির্বাচিত নেতৃত্ব প্রথম কার্যদিবসে এ কমিটি গঠন করবে। কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে একটি শ্বেতপত্রও জমা দিতে হবে।
প্রথম কেন্দ্রীয় কাউন্সিলের মঙ্গলবার হওয়ার কথা ছিল। সেটা একদিন পিছিয়ে বুধবার (২৫ জুন) করার কথাও বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।
