১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হরতাল-অবরোধে পুড়েছে আড়াইশ যানবাহন: ফায়ার সার্ভিস

মঙ্গলবার ভোর ছয়টা থেকে ২৪ ঘণ্টায় তিনটি বাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2023, 04:11 PM

Updated : 06 Dec 2023, 04:11 PM

ঢাকায় গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের পর থেকে এখন পর্যন্ত সারাদেশে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনায় আগুন দেওয়ার খবর পাওয়া গেছে; এর মধ্যে বাসের সংখ্যা ১৫৫টি।

এই পরিসংখ্যান উঠে এসেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হিসাবে।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস এই তথ্য জানিয়েছে।

এক মাসের বেশি সময়ের পরিসংখ্যান তুলে ধরার পাশাপাশি মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ৩টি বাহনে আগুন দেওয়ার তথ্য এসেছে সেখানে।  

ফায়ার সার্ভিস বলছে, পুড়িয়ে দেওয়া বাহনের মধ্যে ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক রয়েছে। এছাড়া ২১টি কভার্ডভ্যান, ৮টি মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্স, ট্রেনসহ অন্যান্য ২৩টি বাহন পুড়িয়ে দেওয়া হয়।

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি। দফায় দফায় হরতাল-অবরোধের মত কর্মসূচি দিয়ে আসছে তারা। এসব আন্দোলন কর্মসূচিতে ঢাকাসহ সারাদেশে অগ্নি নাশকতার ঘটনা ঘটছে। নিয়মিতভাবে।