২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দু'হাজার সিসি পর্যন্ত গাড়ির শুল্ক হ্রাসের সুপারিশ

দুই হাজার সিসি পর্যন্ত গাড়ির ওপর শুল্ক হ্রাসের সুপারিশ করেছে সংসদের একটি স্থায়ী কমিটি। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল বুধবার বলেন, মোবাইল ফোন সেট ও সংশ্ল্লিষ্ট সামগ্রীর ওপর থেকে শুল্ক হ্রাসের বিষয়টিও পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2009, 05:32 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দুই হাজার সিসি পর্যন্ত গাড়ির ওপর শুল্ক হ্রাসের সুপারিশ করেছে সংসদের একটি স্থায়ী কমিটি। অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল বুধবার বলেন, মোবাইল ফোন সেট ও সংশ্ল্লিষ্ট সামগ্রীর ওপর থেকে শুল্ক হ্রাসের বিষয়টিও পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে কমিটি। "জনগণের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে আমরা বিলাসবহুল গাড়ি নয়, দুই হাজার সিসি পর্যন্ত রিকন্ডিশন্ড গাড়ির ওপর শুল্ক হ্রাসের প্রস্তাব করেছি," বলেন তিনি। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি সাংবাদিকদের বলেন, "এর মধ্যে ছোট মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানও রয়েছে। কেননা এ ধরনের গাড়ি মধ্যবিত্তরা ব্যবহার করে থাকে।" তবে কমিটি সুনির্দিষ্টভাবে বলেনি যে কতটা শুল্ক হ্রাস করতে হবে। ২০০৯-১০ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে রিকন্ডিশন্ড গাড়ির ওপর ৪৫ থেকে ৩৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। সুপারিশের বাস্তবায়ন প্রসঙ্গে কমিটির চেয়ারম্যান বলেন, তাদের সুপারিশের প্রায় ৯০ শতাংশ অর্থ মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। বৈঠকে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/এসকে/২৩৪১ঘ.