২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলা ৩টার মধ্যে সংসদ ভাঙার আল্টিমেটাম

“এসময়ের মধ্যে যদি জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2024, 02:29 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দিতে মঙ্গলবার বিকাল ৩টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। 

মঙ্গলবার বেলা ১২টার দিকে সমন্বয়ক নাহিদ ইসলাম এক ভিডিওবার্তায় বলেন, “রাষ্ট্রপতি অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত ঘোষণার কথা বলেছিলেন; তবে অভ্যুত্থানের পরেও এখনো সেই সংসদ রয়ে গেছে। 

“আমরা ঘোষণা করছি, আজ দুপুর ৩টার মধ্যে এই ফ্যাসিস্ট হাসিনার সংসদ বিলুপ্ত ঘোষণা করতে হবে। এসময়ের মধ্যে যদি জাতীয় সংসদের বিলুপ্তির ঘোষণা না আসে তবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকব।”

এর আগে ভোরে ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার প্রস্তাব দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তখন তারা জানায়, এ দায়িত্ব নিতে সম্মত হয়েছেন মুহাম্মদ ইউনূস।

অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাসহ সামগ্রিক রূপরেখা প্রস্তুত রয়েছে, দ্রুতই জাতির সামনে উপস্থাপন করা হবে বলে জানান নাহিদ।