যাত্রাবাড়ীতে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত
প্রথমে তাকে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
রাজধানীর যাত্রাবাড়ী জনপথ মোড়ে কর্তব্যরত অবস্থায় ট্রাফিক পুলিশের একজন কনস্টেবল ছুরিকাঘাত হয়েছেন।
শুক্রবার রাতে আহত অবস্থায় আশরাফ আলী (৪৭) নামের ওই কনস্টেবলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মাসুদ আলম বলেন, রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। আহত কনস্টেবলের পিঠে ছুটিকাঘাতের জখম রয়েছে।
আহত পুলিশ কনস্টেবলের সহকর্মীরা বলেন, কয়েকজন ব্যক্তি ছুরি দিয়ে আশরাফের পিঠে আঘাত করে পালিয়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসে।
ঢাকা মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে দেখতে হাসপাতালে গেছেন।
