২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

পিএসসিতে আরও ৩ নতুন সদস্য

তাদের নিয়ে পিএসসির সদস্য সংখ্যা বেড়ে হল ১৮।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2025, 12:29 AM

Updated : 26 Aug 2026, 01:37 PM

সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও তিনজনকে সদস্য হিসেবে দায়িত্ব দিয়েছে সরকার।

তারা হলেন- অবসরপূর্ব ছুটিতে থাকা সাবেক সচিব মো. মহিউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ শাহীন চৌধুরী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আমজাদ হোসেন।

বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় আলাদা প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেয়।

তাদের নিয়ে অধ্যাপক মোবাশ্বের মোনেমের নেতৃত্বাধীন পিএসসিতে সদস্য সংখ্যা বেড়ে হল ১৮।

নতুন তিনজনকে দায়িত্ব দেওয়ার আদেশে বলা হয়েছে, দায়িত্ব নেওয়ার দিন থেকে পাঁচ বছর বা তাদের ৬৫ বছর বয়স পূর্ণ হওয়ার মধ্যে যা আগে ঘটে সেই সময় পর্যন্ত তারা এ পদে বহাল থাকবেন।