২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় চীনের ভিসা অফিস বন্ধ থাকবে ৮ দিন

ছুটি শেষে ৯ অক্টোবর থেকে ভিসা অফিস তাদের কার্যক্রম শুরু করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2025, 02:19 PM

Updated : 26 Aug 2026, 02:18 PM

রাজধানীতে চীনের ভিসা অফিস ১ থেকে ৮ অক্টোবর পর্যন্ত আট দিন বন্ধ থাকবে। 

ছুটি শেষে ৯ অক্টোবর থেকে ভিসা অফিস তাদের কার্যক্রম শুরু করবে। 

মঙ্গলবার চীনা দূতাবাস তাদের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।

তাতে, ১ অক্টোবর চীনের জাতীয় দিবসসহ অন্যান্য ছুটিতে ৮দিন দেশটির ঢাকার ভিসা অফিস সাময়িক বন্ধ থাকবে বলে তুলে ধরা হয়েছে।

এছাড়া ২৬ সেপ্টেম্বর ও ১০ অক্টোবর দুই শুক্রবার ভিসা অফিসের স্বাভাবিক কার্যক্রম চলবে।