Published : 15 Apr 2026, 06:39 PM
নতুন সরকার ক্ষমতায় আসার পর পুলিশে রদবদলের মধ্যে এবার পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এক প্রজ্ঞাপনে শিল্পাঞ্চল পুলিশ, পুলিশের বিশেষ শাখা (এসবি), রেলওয়ে পুলিশ, সিআইডি, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর মহানগর পুলিশ, পুলিশ সদর দপ্তরের এই কর্মকর্তাদের বদলির আদেশ জারি করে।