৪৮তম বিসিএস: তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ
গত ২০ জুলাই এ বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা হয়।
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষা শুরু হবে আগামী ১৭ অগাস্ট।
রোববার সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাজধানীর আগারগাঁওয়ে পিএসসি কার্যালয়ে এ ধাপের পরীক্ষা চলবে ২১ অগাস্ট পর্যন্ত।
গত ২০ জুলাই ৪৮তম বিশেষ বিসিএসের এমসিকিউ লিখিত পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হন ৫ হাজার ২০৬ জন প্রার্থী।
তাদের মধ্যে সহকারী সার্জন পদে ৪ হাজার ৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন ভাইভার জন্য যোগ্য বিবেচিত হন। এরপর গত ৬ অগাস্টে শুরু হয় এ বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা।
তিন হাজার চিকিৎসক নিয়োগে গত ২৯ মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দিয়েছিল সরকারি কর্ম কমিশন।
বিজ্ঞাপিত পদের মধ্যে সহকারী সার্জন পদে দুই হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ পাবেন।
