২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মিরপুরে পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন

ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 01:21 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ঢাকার মিরপুরের রূপনগর এলাকায় একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে আগুন লেগেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম জানান, মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে রূপনগরের শিয়ালবাড়ি এলাকার কসমিক ফার্মা নামের ওই গার্মেন্টস কারখানা ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার খবর পান তারা।

“আমাদের কর্মীরা ১১টা ৫৬ মিনিটে সেখানে পৌঁছে কাজ শুরু করে। পর্যায়ক্রমে সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে, আরও একটি ইউনিট পথে রয়েছে।”

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা হতাহতের কোন তথ্য দিতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।