১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বঙ্গভবনে ঈদে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বেলা ১১টায়

রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন তার সহধর্মিনী রেবেকা সুলতানা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2026, 10:56 AM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ঈদুল আজহা উপলক্ষে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, ঈদের দিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিনী রেবেকা সুলতানা।

আগামী ২৮ মে দেশে ঈদুল আজহা উদযাপিত হবে।

ঈদুল ফিতরের দিনেও বঙ্গভবনে রাষ্ট্রপতি রাজনৈতিক দলেন নেতা, কূটনীতিক, সরকারের ‌ঊর্ধ্বতন কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময় করেছেন।