২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার স্টেশনের চারটি ইউনিট কাজ করে।

মতিঝিলে বাণিজ্যিক ভবনে আগুন, পৌনে এক ঘণ্টায় নিয়ন্ত্রণে
মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তিন তলা ভবনটির তৃতীয় তলায় আগুন লাগে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2025, 09:36 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

রাজধানীর মতিঝিলের একটি বাণিজ্যিক ভবনে আগুন লাগার পর প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের তিন তলা ভবনটির তৃতীয় তলায় শনিবার ৬টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার কথা জানায় ফায়ার সার্ভিস।

সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট ১১ মিনিট পর ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। এরপর ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ঢাকা দক্ষিণ) ফয়সালুর রহমান সাংবাদিকদের বলেন, “এটি একটি বাণিজ্যিক ভবন। তবে একটি কক্ষে বাড়ির মালিক বাসাবাড়ির মত করে থাকতেন। রান্নাঘরের চুলা ও উপরে একটি ছোট স্টোরের মত, সেখানে আগুন লাগে। আমরা শুধু রান্নাঘরে আগুন পেয়েছি।”

ভবনটিতে ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা না থাকায় প্রবেশের রাস্তা দিয়ে প্রচুর ধোঁয়া বের হয়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা সমস্যায় পড়েন বলে জানান তিনি।