১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সুফিয়া কামালের পাশে শায়িত হবেন ছেলে শাহেদ কামাল

ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2026, 09:53 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামালকে সমাহিত করা হবে আজিমপুর কবরস্থানে মা সুফিয়া কামালের কবরের পাশেই।

তার আগে রোববার দুপুর পৌনে ২টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে তার জানাজা হবে।

শাহেদ কামালের ছোট বোন সাঈদা কামাল এ তথ্য দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরের ‘সাঁঝের মায়ায়’ (বাসভবন) তার মরদেহ রাখা হবে। রোববার সকাল থেকে সেখানে তাকে শ্রদ্ধা জানানো হবে।

রাজধানীর জেড এইচ শিকদার হাসপাতালে শনিবার সন্ধ্যায় মারা যান শাহেদ কামাল।

১৯৫৭ সাল থেকে সাংবাদিকতা শুরু করা শাহেদ কামাল দীর্ঘদিন সরকারি বার্তা সংস্থা বিএসএসে কাজ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ১৯৭৬ সাল থেকে শিক্ষকতাও করেন।