১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু, প্রাণহানি ৭০০ ছাড়াল

গেল ২৪ ঘণ্টায় আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে;

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2026, 06:23 PM

Updated : 11 Sep 2026, 03:30 PM

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে উপসর্গ ও নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭০২ জন। 

এই সময়ে আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে ৬০৯ জন মারা গেছে।

এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৬৩ জন ঢাকায় মারা গেছে; রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৭, চট্টগ্রামে ৫১, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৬, খুলনায় ২৭ এবং রংপুরে ৮ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরো ১০৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে; এই সময়ে ৮৬৯ জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে আসে। একই সময়ে যাদের মধ্যে ৭৮৬ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তাদের মধ্যে ঢাকা বিভাগে ভর্তি ২৭৯ জন, রাজশাহীতে ৪২, সিলেটে ৬৪, চট্টগ্রামে ১৮৫, বরিশালে ১২১, ময়মনসিংহে ৩৯, খুলনায় ৪৫, রংপুরে ১১ জন। 

এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা ৮১ হাজার ২৮৩ জন। যার মধ্যে ৭৭ হাজার ৬১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছর।

এ নিয়ে দেশে মোট সন্দেহজনক রোগীয় সংখ্যা ৯৭ হাজার ৫২২ এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১ হাজার ৫৪৯ জন।