১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মেট্রোরেলে না চড়ার মাশুল!

এতদিন কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হত না।

মেট্রোরেলে না চড়ার মাশুল!
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

রাজধানীতে মেট্রোরেলের কোনো স্টেশনে গিয়ে কার্ড স্ক্যান করে ভেতরে ঢোকার পর যাত্রা না করে বের হয়ে এলেও গুনতে হবে ১০০ টাকা। 

এই নিয়ম চালু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড- ডিএমটিসিএল। ঢাকার বিভিন্ন স্টেশনে এ সংক্রান্ত নোটিস টানানো হয়েছে।

বুধবার ঢাকার কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনে গিয়ে দেখা গেছে, স্টেশনের প্রবেশপথের কাছেই এ ধরনের নোটিস দেওয়া হয়েছে। 

ডিএমটিসিএলের নোটিসে বলা হয়েছে, “সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্তমানে একই স্টেশনে বিনা ভাড়ায় এন্ট্রি-এক্সিট বন্ধ আছে। একই স্টেশনে এন্ট্রি করে এক্সিট করলে ১০০ টাকা ভাড়া কাটা হবে। আদেশক্রমে—ডিএমটিসিএল কর্তৃপক্ষ।”

এতদিন কোনো যাত্রী কার্ড স্ক্যান করে স্টেশনের ভেতরে যাওয়ার পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হত না। নতুন নিয়মে সেই সুযোগ থাকছে না।

এ বিষয়ে জানাতে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদের মোবাইলে ফোন দেওয়া হলেও তিনি সাড়া দেননি।