Published : 03 Jun 2026, 09:53 PM
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তানভীর হোসেইন শুভর ঝুলন্ত অর্ধগলিত লাশ উদ্ধারের ঘটনায় মুগদা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তানভীরের বড় ভাই তানিম হোসেইন শাওন মঙ্গলবার রাতে এ মামলা করেন বলে মুগদা থানার পুলিশ জানিয়েছে।
মুগদার আহমেদবাগ এলাকায় ভাড়া ফ্ল্যাট থেকে মঙ্গলবার তানভীরের লাশ উদ্ধার করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন তিনি।
মুগদা থানার এসআই বোরহান উদ্দিন ভূঁইয়া বলেন, সবশেষ ঈদের দিন তানভীরকে দেখতে পাওয়ার কথা বলেছেন বাড়ির মালিক। এরপর কোনো খোঁজ নেননি। ভেবেছিলেন ঈদের বন্ধে তিনি কোথাও গেছেন।
মঙ্গলবার ওই ফ্ল্যাট থেকে দুর্গন্ধ বের হলে বাড়ির লোকজন পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে তানভীরের ঝুলন্ত লাশ উদ্ধার করে।
তানভীরের বন্ধুদের একজন বলেন, ২০১২ সালের দিকে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর তানভীর আর বিয়ে করেননি। কর্মজীবনের চাপে বন্ধুমহল থেকে ‘অনেকটা ছিটকে পড়েছিলেন’ তিনি।
পরিবারের অন্য সদস্যরা সেগুনবাগিচায় থাকলেও কয়েক মাস আগে মুগদার ওই বাসায় উঠেছিলেন তানভীর।
আরো পড়ুন-