১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

'শিখন ঘাটতি পূরণে' ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা

রোজা ও ঈদের ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয়ে ফের ক্লাস শুরু হচ্ছে আগামী ২৯ মার্চ।

'শিখন ঘাটতি পূরণে' ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2026, 06:55 PM

Updated : 26 Aug 2026, 03:14 PM

রমজান মাসের ছুটি শেষে শ্রেণি কার্যক্রম শুরুর পর দশটি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর বলছে, রমজান মাসজুড়ে বিদ্যালয় ছুটি ঘোষণা করায় শিক্ষার্থীদের যে ‘শিখন ঘাটতি’ হয়েছে, তা পূরণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক (প্রাক-প্রাথমিক ও একীভূত শিক্ষা) মো. জয়নাল আবেদীনের সই করা এক আদেশে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে রমজান ও ঈদুল ফিতরের ছুটি শুরু হয় ৮ মার্চ থেকে। ছুটি শেষে আগামী ২৯ মার্চ পুনরায় শ্রেণি কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।

এই সময়ে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে শ্রেণি কার্যক্রম শুরুর পরবর্তী ১০টি শনিবার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস চালাতে বলা হয়েছে চিঠিতে। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নির্ধারিত পাঠপরিকল্পনা পূরণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"