২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৌফিক আলমই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়টি অভিভাবক শূন্য হলে চার মাস ধরে অন্তর্বর্তী উপাচার্যের দায়িত্ব পালন করছিলেন তিনি।

তৌফিক আলমই বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকছেন
অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2025, 10:13 PM

Updated : 26 Aug 2026, 02:16 PM

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে চার বছরের জন্য দায়িত্ব পেলেন বর্তমান অন্তর্বর্তী উপাচার্য অধ্যাপক মোহাম্মদ তৌফিক আলম।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বিশ্ববিদ্যালয়টির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে বলা হয়েছে।

শিক্ষার্থীদের আন্দোলনের জেরে গত ১৩ মে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক শুচিতা শরমিন, উপ-উপাচার্য অধ্যাপক গোলাম রব্বানি ও ট্রেজারার মো. মামুন অর রশিদকে অপসারণ করা হয়।

সেইসঙ্গে নতুন কেউ উপাচার্যের দায়িত্বে আসার আগ পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য তৌফিক আলমকে উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক।