১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ২১৬৮, একদিনে ভর্তি ৩৪২

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অগাস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2026, 04:54 PM

Updated : 16 Sep 2026, 01:01 PM

দেশে ডেঙ্গু রোগের প্রকোপ বাড়ছে; গেল ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু না হলেও

৩৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। 

শুক্রবার স্থাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৬৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ডেঙ্গু রোগে চলতি বছর ৮৮ জন মারা গেছে; যার মধ্যে অগাস্টে ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

এদিন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ৩৪২ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৭২ জন। 

আর ৪৩ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। 

বিভাগের মধ্যে বরিশালে ৬৩ জন, চট্টগ্রামে ৯৩ জন, ময়মনসিংহে ৪৮ জন এবং রংপুরে ২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

২৪ ঘণ্টায় কারো ৩৪৫ জন হাসপাতাল ছেড়ে গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ৩২ হাজার ৫৯০ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত এর মধ্যে সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩০ হাজার ৪২২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।