প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন চট্টগ্রামের ১৫ সাংবাদিক
চট্টগ্রামের ১৫ জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর সাংবাদিক সহায়তা তহবিলের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে চেক হস্তান্তর করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
অনুদানপ্রাপ্তরা হলেন- রনজিত কুমার দে, প্রভাত বড়ুয়া, রোকসারুল ইসলাম, ই. পারভেজ ফারুকী, মুক্তিযোদ্ধা সাংবাদিক নুর মোহাম্মদ রফিক, মো. হাসান ফারুকী, বশির আহমেদ, অপর্ণা খাস্তগীর, এম. নাসিরুল হক, বিটিভির সাজ্জাদ হোসেন, মোহাম্মদ আলী পাশা, সাইদুল আজাদ, সুভাষ কারণ, প্রায়ত সাংবাদিক আবদুল আজিজের পরিবার ও সান্টু কুমার দাস।
জেলা প্রশাসক অনুষ্ঠানে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের কল্যাণ তহবিলে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।
সহায়তা পাওয়া সাংবাদিকরা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি এজাজ ইউসুফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় এ অনুষ্ঠানে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি কলিম সরওয়ারও বক্তব্য দেন।
অন্যদের মধ্যে বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ, সিইউজের সাবেক সভাপতি শহীদ উল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) আবদুল জলিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
