২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে নিখোঁজ যুবকের লাশ মিলল পুকুরে

রংপুরের পীরগঞ্জ উপজেলায় নিখোঁজের দুদিন পর এক যুবকের হাত-পা বাঁধা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2015, 06:06 PM

Updated : 22 Aug 2022, 12:47 PM

মঙ্গলবার বেলা সাড়ে ৩টায় উপজেলার চতরা ইউনিয়নের কলেজপাড়া পুকুর থেকে উদ্ধার হারুনুর রশীদ (৩০) রোববার রাতে নিখোঁজ হন। তিনি ওই গ্রামের হবিবর রহমানের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

পীরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, “স্থানীয় লোকজন পুকুরে লাশটি ভেসে থাকতে দেখে পুলিশে খবর দয়। বেলা সাড়ে ৩টার দিকে হারুনের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়।”

দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে হাত-পা বেঁধে লাশ পুকুরে ফেলে রাখে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি। 

ময়নাতদন্তের জন্য লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইসরাইল। 

নিহতের বাবা হবিবর রহমান জানান, রোববার ইফতারির পর হারুন পাশের কলেজপাড়া বাজারে যায়। রাতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার পুকুরে লাশ দেখে সনাক্ত করি।