হরিণাকুন্ডুতে লোডশেডিং এর প্রতিবাদে সাব স্টেশনে হামলা
ঘনঘন লোডশেডিং-এর প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকুন্ডুতে একদল লোক পল্লী বিদ্যুতের সাব স্টেশনে হামলা করেছে।
এ ঘটনায় মঙ্গলবার দুপুরে রিণাকুন্ডু থানায় পৌর মেয়রসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে ওসি আরো জানান এরশাদুল কবির চৌধুরী। আগের রাতে সাড়ে ৯টার দিকে হামলা ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, সোমবার রাতে হরিণাকুন্ডু পৌর সভার মেয়র শাহিনুর রহমান রিন্টুর নের্তৃত্বে ১৫-১৬ লোক পল্লী বিদ্যুতের সাব স্টেশনের গেটের তালা ভেঙে ভেতরে ঢোকে।
তারা সেখানে কর্মরত কর্মচারী ইউসুফ আলিকে মারধোর করে। তার মোবাইল ফোন নিয়ে যায়।
এ অভিযোগ সম্পর্কে জানতে চাইলে পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু জানান, রমজান মাস শুরুর পর নামাজের সময় হরিণাকুন্ডুতে বিদ্যুৎ থাকে না।
সোমবার রাতে তারাবি নামাজের পর মুসল্লীরা তার কাছে প্রতিবাদ জানাতে আসেন।
তিনি সাব স্টেশনের দায়িত্বরত কর্মচারীর কাছে মোবাইল ফোনে ঘনঘন লোডশেডিং এর কারণ জানতে চান।
তখন ওই কর্মচারী মন্ত্রীকে বলতে বলেন এবং তার সাথে ফোনে দুর্ব্যবহারও করেন বলে তিনি অভিযোগ করেন।
মুসল্লীরাসহ কয়েক জন লোক সাব স্টেশনে গিয়ে প্রতিবাদ জানিয়ে আসেন পৌর মেয়র দাবি করেন।
