২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

দক্ষিণ আফ্রিকাকে সাত উইকেটে হারিয়ে একদিনের সিরিজে সমতা আনায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 12:46 PM

রোববার খেলা শেষের পর এক অভিনন্দন বার্তায় আবদুল হামিদ বলেন, “আমি আশা করি বাংলাদেশ ক্রিকেট দল জয়ের এই ধারা আগামীতে অব্যাহত রাখবে।”

রাষ্ট্রপতি অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে ম্যানেজার, কোচ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানানিয়েছেন।

প্রধানমন্ত্রীও খেলোয়ারদের পাশাপাশি প্রশিক্ষক ও ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদেরও অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

পুরনো খবর:

দাপুটে জয়ে সিরিজে সমতা বাংলাদেশের