২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিক্রেতা সন্দেহে আটক এক

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদক বিক্রেতা সন্দেহে এক ব্যক্তিকে আটক করেছে বিজিবি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 03:48 PM

Updated : 22 Aug 2022, 12:45 PM

সীমন্তবর্তী নলগরিয়া এলাকায় শুক্রবার ভোর রাতে বিজিবির সিঙ্গারবিল ও আলীনগর বিওপির দুটি টহল দল এ অভিযান চালায়।

তার কাছ থেকে অস্ত্র, গাঁজা ও মদ উদ্ধার করা হয় বলে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি জানিয়েছে।

১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলাম জানান, আটক মাদক বিক্রেতার নাম বাচ্চু মিয়া ওরফে পাগলা বাচ্চু (৪৫)।

বাচ্চুর বাড়ির রান্নাঘর থেকে দুটি ধারালো অস্ত্র (শাবল ও রামদা), ১০ বোতল ফেন্সিডিল, ৪৮ বোতল মদ ও সাড়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বাচ্চু দীর্ঘদিন ধরে সীমান্তে মাদক কেনাবেচার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে বিজয়নগর থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।