২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাকচাপায় নারীর মৃত্যু

নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা এলাকায় সিমেন্টবাহী একটি ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2015, 02:52 PM

Updated : 12 Oct 2022, 03:59 PM

নেত্রকোণা মডেল থানার ওসি মাছুদুল আলম জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নেত্রকোণা-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গীতা চৌহান (৩৫) চল্লিশা বাজার এলাকার বীরবল চৌহানের স্ত্রী।

ওসি জানান, ঢাকা থেকে আসা মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজের ওই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে চল্লিাশ বাজারের একটি দোকানে ঢুকে যায়। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গীতা ঘটনাস্থলেই নিহত হন।

পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে চালক পালিয়ে যায় বলে জানান ওসি।