২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে নিরাপদ নৌভ্রমণে ২৬ সুপারিশ

ঈদে যাত্রীসেবা ও নিরাপত্তাসহ নৌযানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বরিশাল বিআইডব্লিউটিএ ২৬টি সুপারিশ করেছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2015, 06:27 PM

Updated : 22 Aug 2022, 12:44 PM

বুধবার বন্দর ভবনে জেলা প্রশাসন, নৌ পুলিশ, র‌্যাব, লঞ্চ মালিক ও শ্রমিক প্রতিনিধিদের উপস্থিতে সংস্থাটির এক প্রস্তুতিমূলক সভায় সুপারিশগুলো তুলে ধরা হয়।

সভায় সপারিশগুলো কার্যকর করার উপর জোর দেওয়া হয়।

সুপারিশের মধ্যে রয়েছে- উদ্ধারকারী জাহাজ ‘নির্ভীক’ ও ‘টাগ’কে ব্যবহার উপযোগী রাখা, লঞ্চে সনদধারী মাস্টারের উপস্থিতি নিশ্চিককরণ, জীবন রক্ষাকারী সরঞ্জাম মজুদ ও অগ্নিনির্বাপক যন্ত্র সচল রাখা, লঞ্চ ভাড়ার তালিকা প্রদর্শন করা, লঞ্চের ডেকে মালামাল বহন না করা এবং অতিরিক্ত যাত্রী বহন না করা।

বিআইডব্লিউটিএ-র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আবুল বাসার মজুমদারের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক শাহাজল হক, নৌ-পুলিশের সহকারী সুপার আব্দুল মোতালেব, র‌্যাব-৮ এর উপ-সহকারী পরিচালক হোসেন শাহরিয়ার, জেলা প্রশাসনের সহকারী কমিশনার আল মুক্তাদির হোসেন।