গোপালগঞ্জে বাসচাপায় এক ব্যক্তি নিহত
গোপালগঞ্জ সদর উপজেলায় বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন।
গোপালগঞ্জ সদর থানার এসআই তারেকুল হক জানান, শনিবার সদর উপজেলার কাড়ারগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এসআই তারেক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী পর্যটক পরিবহনের একটি বাস কাড়ারগাতি এলাকায় ওই ব্যক্তিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই তারেক।
