টেকনাফে ইয়াবাসহ ২ যুবক আটক
কক্সবাজারের টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, বুধবার দুপুরে কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং পুলিশ চেকপোস্টে একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, টেকনাফের সুলতান আহমদের ছেলে গিয়াস উদ্দিন (২৫) ও হোয়াইক্যং এর নয়াবাজার এলাকার আবু শামার ছেলে মোহাম্মদ মিজান (২৪)।
ওসি আতাউর বলেন, “কক্সবাজারগামী পিকআপ ভ্যানটি থামিয়ে তাতে তল্লাশি চালানো হয়। এ সময় পিক আপে থাকা একটি ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
