চাঁদপুর পৌরসভার উচ্ছেদ অভিযানে হামলা, আহত ৩
চাঁদপুরে উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার তিন কর্মচারী আহত হয়েছেন।
বুধবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অটোরিকশা স্ট্যান্ড এলাকায় এ ঘটনায় তিন জনকে আটক করেছে পুলিশ।
আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ জানান, শহরের বিভিন্ন স্থানে ধাপে ধাপে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে পৌর কর্তৃপক্ষ। এর ধারাবিহকতায় বুধবার শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে কাছে উচ্ছেদ অভিযার পরিচালনা করা হয়।
“অভিযান চলার সময় পৌরসভার উচ্ছেদ কর্মীদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।এতে তিন কর্মচারী আহত হয়েছেন।”
হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান মেয়র।
