২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে সেনাবাহিনী প্রধানের বিদায়ী সাক্ষাৎ

বিদায়ী সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 04:09 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সংসদ নেতার কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

সাক্ষাতকালে বিদায়ী সেনা প্রধান ‘বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস’ ও ‘মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযান’ শীর্ষক দুটি সংকলন প্রধানমন্ত্রীকে উপহার দেন। 
 
দায়িত্ব পালনকালে সেনাবাহিনীর উন্নয়নে প্রয়োজনীয় দিক নির্দেশনা ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ইকবাল করিম ভূইয়া।
 
সফলভাবে সেনা প্রধানের দায়িত্ব পালনের জন্য প্রধানমন্ত্রী এ সময় ইকবাল করিম ভূইয়াকে ধন্যবাদ জানান বলে প্রেস সচিব জানান। 
 
২০১২ সালের ২৫ জুন জেনারেল আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হয়েছিলেন ইকবাল করিম ভূইয়া। তার স্থলাভিষিক্ত হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মো. শফিউল হক, যিনি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।