২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের ইপিজেড থানা এলাকায় এক যুবক নিজের বাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2015, 12:05 PM

Updated : 22 Aug 2022, 12:40 PM

বুধবার সকালে আকমল আলী সড়কের মাসুদ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত বেলাল হোসেন (২৫) ওই এলাকার একটি বেসরকারি হাসপাতালের কর্মচারী ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকালে নিজের বাসায় বিদ্যুতের লাইনে কাজ করার সময় বেলাল বিদ্যুতস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে নায়েক হামিদ জানান।