২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে সাভারে চারটি দোকানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2015, 07:55 PM

Updated : 25 Apr 2022, 01:31 PM

মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যার ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে।

মোহাম্মদ কামরুল হাসান মোল্ল্যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর থেকে বিকাল পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডের বিভিন্ন খাবারের দোকানে অভিযান চালানো হয়। এ সময় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার বিক্রির অভিযোগে আলী বাবা সুইটমিটসকে ১০ হাজার, বনফুল সুইটমিটকে এক হাজার, বাংলার শোভা মেগা সপকে তিন হাজার এবং গ্র্যান্ড সন্স অ্যান্ড সম্ভু চাঁদ মিষ্টান্ন ভাণ্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অভিযোগে চার বাস চালক ও এক ট্রাক চালককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

কাগজপত্র ঠিক না থাকায় ওই যানবাহনের মালিকদের সাড়ে ১২ হাজার টাকা জরিমানাও করা হয়।