সিরাজগঞ্জে যুবকের লাশ উদ্ধার
সিরাজগঞ্জে বেলকুচি উপজেলায় এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে উপজেলার দেলুয়া মধ্যপাড়া চর এলাকায় যমুনা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় জানাতে পারে নি পুলিশ।
বেলকুচি থানার ওসি আনিসুর রহমান জানান, বিকেলে দেলুয়া মধ্যপাড়া চর এলাকায় যমুনা নদী থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা।
