ভারতে কারাভোগ শেষে ফিরলেন ৩ যুবক
অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতে দুই বছর কারাভোগ শেষে দেশে ফিরেছেন তিন যুবক।
রোববার দুপুরে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
এরা হলেন, আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ী গ্রামের রশিদুল ইসলাম (২৭), আদিতমারী গ্রামের আবু হানিফ মিয়া (২০) ও লালমনিরহাট সদরের চত্তরাপাড়া কালমাটি গ্রামের সিলিম মিয়া (২৪)।
বুড়িমারী ইমিগ্রেশন পুলিশের এসআই আমিনুর ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, ওই তিন যুবক ২০১৩ সালে অবৈধভাবে আদিতমারী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে ধরা পড়ে। পরে ভারতীয় আদালত তাদের দুই বছর কারাদণ্ড দেয়।
সাজা শেষে রোববার দুপুরে তাদের হস্তান্তর করে বিএসএফ।
