২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত, নেপালের জাল ভিসাসহ আটক ২

রাজধানীতে অভিযান চালিয়ে ভারত ও নেপালের জাল ভিসাসহ দুজনকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2015, 05:43 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

এরা হলেন- রাসেল রানা ও আবদুস সালাম। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

সিআইডির সহকারী পুলিশ সুপার রুহুল আমিন জানান, শুক্রবার রাতে গুলিস্তান ও কামরাঙ্গীরচরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসময় তাদের কাছ থেকে ভারত ও নেপালের জাল ভিসা ও ভিসা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।”

আটক দুজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা করা হয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।