২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর থেকে বন্ধ সব রুটে বাস চলাচল

স্ট্যান্ডে বাস রাখা নিয়ে কথা কাটাকাটির জের ধরে চাঁদপুর থেকে দেশের সব রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2015, 04:21 PM

Updated : 25 Apr 2022, 01:30 PM

শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে কোন বাস চাঁদপুর থেকে ছেড়ে যায়নি।

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক দেওয়ান জানান, শুক্রবার সকালে স্ট্যান্ডের সামনে বাস রাখা নিয়ে কুমিল্লাগামী বাসের শ্রমিকদের সঙ্গে ঢাকাগামী বাসের শ্রমিকদের কথা কাটাকাটি হয়। 

পরে চাঁদপুর থেকে থেকে দেশের সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।