লক্ষ্মীপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) নাসিম মিয়া সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে সদর উপজেলার বালাইশপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত মফিজ উল্লাহ (৬০) সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
এলাকাবাসীর বরাত দিয়ে এএসপি নাসিম বলেন, মফিজ বালাইশপুর গ্রামের একটি মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মফিজ উল্লাহ(৬০) চন্দ্রগঞ্জ থানার বশিকপুর ইউনিয়নের যুগ্ন সাধারণ সম্পাদক বলে জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর উদ্দিন চৌধুরী নয়ন।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে জেলা আওয়ামী লীগ বুধবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর শহরে এক প্রতিবাদ মিছিল করবে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তিনি।
