২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধভাবে বিদ্যুৎ সংযোগে ৬ জনের জরিমানা

গাজীপুরে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে ছয় ব্যক্তিকে প্রায় ১০ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2015, 08:12 PM

Updated : 22 Aug 2022, 12:36 PM

মঙ্গলবার পল্লীবিদ্যুতের গাজীপুরের কোনাবাড়ি জোনাল অফিসের আওতাধীন কয়েকটি এলাকায় এ অভিযান চালানো হয়।

গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরোজ ও কোনাবাড়ি জোনাল অফিসের এজিএম মজিবুর রহমান এ অভিযান চালান।

কোনাবাড়ি পল্লীবিদ্যুতের উপমহাব্যবস্থাপক মোকলেছুর রহমান জানান, বিদ্যুৎ চুরি বন্ধ করতে এ অভিযান চালানো হয়।

অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জরিমানা করা হয় হাতিমারার আনোয়ার হোসেনকে ১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা, বাঘবাড়ির সিরাজুল ইসলামকে ২ লাখ ৯৩ হাজার ৭২ টাকা, শুরাবাড়ির সেলিম মিয়াকে ১ লাখ ৫২ হাজার ৬৩৮ টাকা, একই এলাকার মো. সিরাজুলকে ৪৭ হাজার ৩১২ টাকা, আমজাদ হোসেনকে ৪৭ হাজার ৩১২টাকা ও হাসেম দেওয়ানকে ২ লাখ ৯৩ হাজার ৭২ টাকা।