রমজানে টাকা বহনে পাহারা দেবে পুলিশ
রমজান ও ঈদ-উল-ফিতরে রাজধানীতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নগদ অর্থ পরিবহনে পাহারা দেবে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার জানানো হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যাংক থেকে নগদ টাকা তুললে কিংবা ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার সময় পুলিশ ‘মানি এস্কট’ দেবে।
তবে পুলিশের এই সেবা নিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থাপনায় গাড়ি সরবরাহ করতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সেবা নেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশ কন্ট্রোল রুমের ৯৫৫৯৯৩৩ নম্বরে ও অতিরিক্ত উপ-কমিশনার (অপারেশন) ০১৭১৩৩৯৮৩১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এছাড়া এলাকার অপরাধ বিভাগের উপ-কমিশনারদের (ডিসি) মতিঝিল-০১৭১৩৩৭৩১৪৭, ডিসি তেজগাঁও-০১৭১৩৩৭৩১৭৫, ডিসি মিরপুর-০১৭১৩৩৭৩১৮৪, ডিসি গুলশান-০১৭১৩৩৭৩১৬৬, ডিসি উত্তরা-০১৭১৩৩৭৩১৫৬, ডিসি রমনা-০১৭১৩৩৭৩১২০, ডিসি লালবাগ-০১৭১৩৩৭৩১২৯ ও ডিসি ওয়ারী-০১৭১৩৩৭৩১৩৮ নম্বরে যোগাযোগের মাধ্যমে এই সেবা পাওয়া যেতে পারে।
