রাষ্ট্রপতির সঙ্গে নতুন বিমান প্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার।
রোববার নতুন বিমান প্রধান বঙ্গভবনে যান বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব
জয়নাল আবেদীন।
সাক্ষাতের সময় আবু এসরার তাকে বিমান বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করার জন্য রাষ্ট্রপতি ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় তিনি অতীতে বিমান বাহিনীর উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
আবু এসরার এ সময় তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। আবদুল হামিদ নতুন বিমান প্রধানকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
শুক্রবার বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন আবু এসরার।
