২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৩তম বিসিএস: নন-ক্যাডারে ১৪৯ জনকে নিয়োগ

তেত্রিশতম বিসিএসে উত্তীর্ণদের মধ্য থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১৪৯ জনকে নিয়োগের সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2015, 08:30 PM

Updated : 22 Aug 2022, 12:31 PM

সোমবার কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে তাদের নিয়োগের তথ্য জানানো হয়েছে।

৩৩তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও পদ স্বল্পতায় ক্যাডার পদ এবং প্রথম শ্রেণির নন-ক্যাডারে যারা নিয়োগ পাননি তাদের মধ্য থেকেই দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হল।

তবে এর আগে ৩৩তম বিসিএসের লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে চাকরি করতে ইচ্ছুক- এই মর্মে কমিশনে আবেদন করতে হয়েছিল।

৩৪তম বিসিএসের চূড়ান্ত ফল ঘোষণার আগ পর্যন্ত দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে নিয়োগ কার্যক্রম চলবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।