যশোরে ‘বোমা তৈরির সময়’ বিস্ফোরণ, যুবক নিহত
যশোরে সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত ফিরোজ (৩০) উপজেলার হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে।
কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, “শনিবার রাত ১২টার দিকে একটি মাছের ঘেরে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে ফিরোজ গুরুতর আহত হয়।”
পুলিশ ফিরোজকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত একটার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজের মৃত্যু হয়েছে।
ওসি আক্কাছ জানান, নিহত ফিরোজ এলাকার ‘উঠতি সন্ত্রাসী ও বোমাবাজ’ ছিলেন।তার বিরুদ্ধে কয়েকটি মামলাও রয়েছে।
