২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ঘরে আগুন লেগে দগ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 08:25 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

বন্দর থানার এসআই মনিরুজ্জামান আকন্দ জানান, শনিবার ভোরে উপজেলার একরামপুর সুইপার কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিন্টু লাল (২৮) ওই এলাকার বাবুল লালের ছেলে। তিনি পরিচ্ছন্নতা কর্মী ছিলেন।

এসআই মনিরুজ্জামান বলেন, শুক্রবার গভীর রাতে মাদক সেবনের পর নিজ ঘরে ঘুমিয়েছিলেন মিন্টু। পরে রাতের কোনো এক সময় ঘরে আগুন লাগলে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

সকালে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় মিন্টুর বাবা বাবুল লাল বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন বলে জানান এসআই মনিরুজ্জামান।