২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে বাসের ধাক্কায় তরুণীসহ নিহত ২

বাগেরহাটের ফকিরহাটে বাসের ধাক্কায় তরুণীসহ দুজন নিহত এবং আরও অন্তত চারজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2015, 12:06 PM

Updated : 22 Aug 2022, 12:27 PM

বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী জানান, শনিবার সকালে উপজেলার বিশ্বরোড মোড়ে বাগেরহাট-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ওবায়দুল (২৫) নামে এক যুবকের নাম জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহত তরুণীর নাম-পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয়ও জানা যায়নি।

পুলিশ কর্মকর্তা মান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপালগঞ্জ থেকে বাগেরহাটগামী বাসটি ফকিরহাট উপজেলা সদরের বিশ্বরোড মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটর সাইকেল ও একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে পথচারীসহ মোটর সাইকেল ও ভ্যানের অন্তত ছয় আরোহী আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করেন। এর কিছুক্ষণ পর ওবায়দুলও মারা যান।

ওসি বলেন, বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।