২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমলাপুরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে তিন হাজার ১০০ ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2015, 04:31 PM

Updated : 22 Aug 2022, 12:26 PM

গ্রেপ্তার মনসুর আলী’র (৩৫) বাড়ি যশোর জেলায়।

ঢাকা রেলওয়ে পুলিশের ওসি আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল ৯টার দিকে মনসুর চট্টগ্রাম মেইল ট্রেনে করে কমলাপুর স্টেশনে আসেন।

“গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে রেলওয়ে পুলিশ। তার ব্যাগ তল্লাশি করে তিন হাজার ১০০ ইয়াবা পাওয়া যায়।”

রেল পুলিশের ওসি বলেন, “মনসুর জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছেন, চট্টগ্রাম থেকে এভাবে ইয়াবা এনে ঢাকা হয়ে যশোরে যাচ্ছিল সে। আগেও এভাবে কয়েকবার ইয়াবা নেওয়ার কথা সে স্বীকার করেছে।”

মনসুরের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।