২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে শিশু ধর্ষণের অভিযোগ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক তরুণের বিরুদ্ধে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 12:44 PM

Updated : 22 Aug 2022, 12:25 PM

বুধবার উপজেলার খড়িয়াকাজীর চর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর থেকে ‘ধর্ষক’ উপজেলার খড়িয়াকাজীর চর গ্রামের বাবুল (১৭) এলাকা ছেড়ে পালিয়েছেন।

শ্রীবরদী থানার ওসি এস আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাটি তিনি লোকমুখে শুনলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই শিশুর পরিবার থেকে কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মেয়েটির পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বেলা আড়াইটার দিকে প্রতিবেশী বখাটে তরুণ বাবুল শিশুটিকে বাড়ির পাশের একটি ঝোপের আড়ালে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পর রাত ৮টার দিকে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। ওই রাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।