২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে যুবক গুলিবিদ্ধ

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় দুর্বৃত্তের গুলিতে একটি বাড়ির তত্ত্বাবধায়ক আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 12:18 AM

Updated : 22 Aug 2022, 12:25 PM

গুলিবিদ্ধ আলমগীর হোসেনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাত ৮টার দিকে কাজীপাড়া বিদুৎ অফিসের কাছে একটি বাড়ির সামনে তার উপর হামলা হয় বলে মেডিকেল ফাঁড়ি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস জানান।

তিনি বলেন, কাজীপাড়ার ৭৪২ নম্বর বাড়ির সামনে রাতে ওই বাড়ির তত্ত্বাবধায়ক আলমগীরকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

তার ডান পায়ে গুলি লেগেছে বলে জানান তিনি।

কে বা কারা কেন আলমগীরকে গুলি করেছে সে বিষয়ে কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তা সেন্টু।