সেপটিক ট্যাংকে মামা-ভাগ্নের মৃত্যু
জয়পুরহাটের পাঁচবিবিতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে উপজেলার শেকটা-ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃতরা হলেন আনিছুর রহমান (৪৮) ও তার ভাগ্নে বাবলু রহমান (২৬)।
এলাকাবাসীর বরাত দিয়ে পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, স্থানীয় বাসিন্দা রায়হানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার জন্য ভিতরে নামার পর বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন ওই দুজন ।
সেখান থেকে তুলে স্থানীয়রা তাদের জয়পুরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
